1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

Md. Anwar Hossain
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর পৌর শহরের হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির ৪ জন নেতাকর্মী পদত্যাগ করেন। তারা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরে ছাবা স্টার, যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু ও সদস্য আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশ গ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশ গ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। কিন্তু তাকে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক মনোনীত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোসর ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি সহিদুর রহমানকে সদ্য ঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। তিনি আরো বলেন, ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামী সমর্থিত ও আওয়ামীলীগের দোষর জাতীয় পার্টি’র কর্মীদেরকে পদ-পদবী বন্টন করা হয়েছে। এই কমিটি প্রত্যাক্ষাণ করাসহ ধিক্কার ও নিন্দাজ্ঞাপন করছি। অনতিবিলম্বে এই সদ্যঘোষিত কমিটি ২টি বাতিলপূর্বক পূনরায় ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মন্জু, সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ প্রমুখ। এ বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। বিগত দিনে আমি পৌর বিএনপির সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলাম। উলিপুরের মানুষ জানে দীর্ঘদিন ধরে কারা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা কমিটি ত্যাগীদের মূল্যায়ন করেছেন। কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখনো পদত্যাগের কোন পত্র হাতে পাইনি। যারা যোগ্য তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে। অর্থের বিনিময়ে কমিটি দেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যারা বলেছে তাদেরকেই বিষয়টি প্রমাণ করতে হবে। উলিপুরে বিবাদমান দুইটি গ্রুপ রয়েছে, বিএনপি দেশের সব চাইতে বড় দল, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, মান অভিমান থাকবেই।এখানে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি মিথ্যা, বানোয়াট আমরা যাচাই বাছাই করে কমিটি দিয়েছি। উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com