1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কুড়িগ্রামে পুতুলের গায়ে ১০১টি সুই,এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রদীপ ওঝা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে
লাল সাদা রঙের একটি পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো পুতুল দেখে আতংকিত হয়ে পড়েছে কুড়িগ্রামের একটি পরিবার। যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে বাড়ির ভিতর থেকে পুতুলটি উদ্ধার করে ওই পরিবারটি।
স্থানীয়রা জানান, সকালে মাজেদুল ইসলামের বাড়িতে শোরগোল শুনে বাড়িতে গিয়ে দেখতে পাই একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। তারা বলছেন কে বা কারা যাদু টোনা করার জন্যই হয়তো এমনটা করেছে। এমন পুতুল দেখে পরিবারটি আতংকিত হয়ে পড়েছে।
বাড়িটির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বাহির হই।
পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছিলাম ছিলাম। হঠাৎ আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। সে পুতুলটি নিতে গিয়ে দেখে ১০১টি সুই ঢুকানো পুতুলে।
তিনি আরও বলেন, পরে আমি আমার ভাইকে ডাকি এবং পাড়া প্রতিবেশিদের খবর দেই। আমাদের তো কারও সাথে কোন ঝগড়া বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো, এটা নিয়ে আমরা সবাই অনেক দুঃশ্চিন্তায় আছি।
স্থানীয় সাংবাদিক ফিরোজ আলম মনু বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কে বা কাহারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। এমন দেখে পরিবারটি দুঃশ্চিন্তায় আছে। সবমিলিয়ে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্য সুত্রঃস্থানীয় লোক
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com