1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কুড়িগ্রাম সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে এক দম্পতির উপর হামলার ঘটনায় দুইজন আহত

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে এক দম্পতির উপর হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) ভোররাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন রুমি বেগম (৩৮) ও তার স্বামী আব্দুল করিমকে (৪২) মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, রাত ৩টার দিকে ৬-৭ জন কিশোর-যুবক হাসপাতালের ৭ নম্বর কক্ষে ঢুকে ঘুমন্ত রুমি বেগমের উপর হামলা চালায়। তার স্বামী বাধা দিলে তাকেও লাঠি ও মুষ্ট্যাঘাতে জখম করা হয়। হামলাকারীরা নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এ সময় অন্যান্য রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার একদিন আগে স্থানীয় একটি টাকা জেরা নিয়ে বিবাদে রুমি বেগমের কপালে চাকু দিয়ে আঘাত করে তিন কিশোর। এতে তার কপালে ৪ সেলাই পড়ে। উত্তেজিত জনতা কিশোরদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের অভিভাবকের কাছে জিম্মায় ছেড়ে দেয়া হয়। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে দ্বিতীয় দফা হামলা ঘটে।

আহত দম্পতির ভাই মো. আব্দুস সালাম সদর থানায় মামলা করেছেন। রুমি বেগমের স্বামী আব্দুল করিম জানান, “ওরা আমার স্ত্রীকে চাকু মেরেছিল, এখন হাসপাতালেও হামলা করেছে। আমি ন্যায়বিচার চাই।” স্থানীয়রা অভিযোগ করেন, হামলাকারীরা ঢাকার কিশোর গ্যাংয়ের সাথে জড়িত।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো. শহিদুল্লাহ বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আইনগত সহায়তা দেয়া হবে।” সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুল্লাহ জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com