1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে একটানে ধড়া পড়েছে ৯২ মন ইলিশ

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৯২ মন ইলিশ, যার বাজার মূল্য ২০ লাখ টাকার ও অধিক ।
১০ জানুয়ারি ২০২৪ তারিখ রোজ বুধবার পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামে এক জেলের জালে এই মাছ ধরা পড়ে।
বুধবার দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো ডাকের মাধ্যমে ২০ লাখেরও অধিক  টাকায় বিক্রি হয়।
জেলে ফরিদ মাঝি জানান, চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যায়। গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেললেও তেমন মাছ ধরা পড়েনি। মঙ্গলবার বিকালে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দূরে এক টানে ধরা পড়ে ৯২ মন ইলিশ।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, ফরিদ মাঝির জালে সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ পাইনি। আবার অনেক জেলের সাগরে যাওয়া-আসার খরচও উঠছে না।
এতে অনেক জেলে হতাশ হয়ে পড়েছেন। এই জেলের জালে একসঙ্গে এত মাছ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা। এখন অন্য জেলেদের হতাশা অনেকটাই কাটবে বলে তিনি মনে করেন।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিন অপেক্ষার পরে এই জেলের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়েছে।
স্থানীয়রা জানান ফেব্রুয়ারি ও মার্চ মাসে সব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে বলে তারা আশা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com