1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বারহাট্টায় ২ লাখ ৮০ হাজার টাকার চেক হলো ‘২৮ লাখ’ জালিয়াতির অভিযোগ ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ডাসারে, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচন নিরাপত্তা পর্যালোচনায় বরগুনায় নৌ প্রধান নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ জামালপুরসহ তিন জেলায় বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে প্রেস ব্রিফিং

কৃষক হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যাকান্ড মামলায় ১জনকে মৃত্যুদন্ড ও ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।
রায়ে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে মো: জজ মিয়া। এছাড়া তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে সে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।
এছাড়া জমসিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া, পারভেজ মিয়া ,আওয়াল মিয়া ও আশরাফুল মিয়াকে এক বছর থেকে ছয় মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়।এ মামলার আরো ৯ জন আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহজনিত ভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করে আদালত।
মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের পান্ডবের গোষ্ঠী ও কাবলি গোষ্ঠীর লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালে ১০ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়া বাদৈর বাজার থেকে বাড়িতে যাওয়া পথে কাবলি গোষ্ঠীর লোকজন তাদের উপর হামলা করেন রহিজ মিয়াসহ তার সাথে থাকা দু’জনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর ভাবে আঘাত করে।পরে গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রহিজ মিয়া মারা যান। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবা থানায় ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম বলেন, আসামীরা সকলে মিলে আমার স্বামীকে হত্যা করেছে। অথচ একজনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। আমি এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমি এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com