নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুল মোতালিব নামে এক কৃষকের আলগা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গরুবাছুরসহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কৃষক নিজেও দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি নামাপড়া গ্রামে।বাড়ির লোকজন জানান, গভীর রাতে কৃষক আব্দুল মোতালিবের আলগা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।তবে এই অগ্নিকাণ্ডে দুটি গরু ও বাছুর অর্ধদগ্ধ এবং ঘরে থাকা খাট, ধান, পাটকড়ি, কুড়া, ভূষি, লাকড়ি ও একটি বাইসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগীদের ধারণা মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুন নেভাতে গিয়ে কৃষক আব্দুল মোতালিব নিজেও অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি সম্পর্কে তার ৩/৪ লাখ টাকার ধারণ করছেন।