1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ ফেব্রুয়ারি ২০২৬ : পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে বিভিন্ন রোডে বাজার পর্যবেক্ষণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে বাজারে এ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়।
এসময়  বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সার্বিক বিষয় তদারকি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. আল আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়া বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ও নিয়মিত নজরদারি করার জন্য গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়মিত ও কার্যকর নজরদারি অব্যাহত রাখা জরুরি। প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও সচেতন ভূমিকা রাখতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com