নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গগডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সান্দিকোনা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব ফারুক আহম্মেদ রাসেল।
নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত শিক্ষকগণ। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওপর আস্থা রাখায় সকল সহকর্মী শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
উপজেলার সচেতন সমাজ ও বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে কেন্দুয়ায় শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।