1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে কৃষকের থানায় অভিযোগ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এক কৃষক তাঁর ১ একর ২৩ শতক আবাদি জমি চাষাবাদ করতে গেলে তাঁর জ্ঞাতি গোষ্ঠী বেআইনি দলবদ্ধভাবে বাধা দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ মারফত জানা যায়, সান্দিকোনা ইউনিয়নের চরখিদিরপুর গ্রামের কৃষক মোঃ শফিকুল ইসলাম ১ একর ২৩ শতক আবাদি জমিতে বোরো চাষ করতে পারছেন না । প্রতিপক্ষ বা বিবাদীরা ৩ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে । অন্যথায় ঐ জমিতে বোরো চাষাবাদ করতে দেয়া হবে না বলে হুমকি দেয় । স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে এ ঘটনায় কৃষক নিজে বাদী হয়ে মোঃ আলী উসমান, আবু সায়েম সুজন, শাজাহান ও আঃ সাত্তারের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

 

কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি একজন কৃষক মানুষ, আমার বাবা হাজী আবু বকর ছিদ্দিকও একজন কৃষক মানুষ ছিলেন । ৬০/৭০ বছর যাবত এই জমিতে চাষাবাদ করছি । কিন্তু এখন আমি বোরো চাষাবাদ করতে পারছি না । এতে করে আমি ও আমার পরিবার অনেক সমস্যায় আছি । আমি সরকারের আইন ও আদালতের কাছে এর সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করছি ।

 

মোঃ আলী উসমানের সাথে কথা হলে তিনি বলেন, যে জমি নিয়ে সমস্যা সেই জমি মূলত আমাদের বাপ-দাদার । তাই ঐ জমির দাবিদার আমরাই । শফিকুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।আবু সায়েম সুজনের কাছে অভিযোগের বিষয়টি জানতে চাইলে, মোঃ শফিকুল ইসলাম একজন ভূমি দস্যু । আমাদের বাপ-দাদার জমি সে ভোগ দখল করে খাচ্ছে বলে উল্লেখ করেন ।সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের চেষ্টা করেছি । কিন্তু কোন পক্ষই ছাড় দিতে ইচ্ছুক না । এখন আইনে যা ন্যায্য তাই হবে । তবে শফিকুল তাঁর জমিতে চাষ করতে পারছে না । এটা খুবই দুঃখজনক ।

 

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার অবগত আছে । তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com