1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

কেরানীগঞ্জে আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও কোন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার প্রধান ও  মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গোলজার মেম্বার কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরের সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন তিনি।

গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে খুন করা হয়।

হত্যাকারীরা তাকে হাত-পা বেঁধে হত্যা করে লাশ নিশ্চিহ্ন করার লক্ষ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের পর নিহত আতিকুল্লাহ চৌধুরীর ছেলে মোহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী (কোন্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করলে গুলজারসহ ৭ জনকে মৃত্যুদন্ড দেয় আদালত।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিক এখনো পলাতক রয়েছে।তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com