1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কোটালীপাড়ায়-নৈয়ারবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে,ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরন অনুষ্ঠিত

সঞ্জয় বাড়ৈ মাদারীপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলাধীন নৈয়ারবাড়ী গ্রামের, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান -নৈয়ারবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে,দুই দিন ব্যাপি -বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নবীন বরন অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সকাল ০৯ ঘটিকার সময়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব এইচ এম আনসারের সভাপতিত্বে,অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের ১ম দিনে,উদ্বোধনী নৃত্য ও মনোমুগ্ধকর ডিসপ্লের প্রদর্শনে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরএকে একে, মশাল প্রদক্ষিণ, দীর্ঘ লম্ফ,উচ্চ লম্ফ,দৌড়,ভারসাম্য দৌড়,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বস্তা দৌড়,হাড়িভাঙ্গা,স্মৃতি পরিক্ষা,মোরগ লড়াই ও অংক দৌড় অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী খেলার মধ্যান্য বিরতি চলছিল। অবশিষ্ট খেলাগুলো লান্স বিরতির পরে অনুষ্ঠিত হবে। নবীন বরন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমে একটি আকর্ষণীয় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দুই দিন ব্যাপি চলমান অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে রয়েছেন, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, বাবু তপন কুমার হালদার।এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com