1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা:

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টার দৈনিক দেশ বুলেটিন।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম বজায় রাখার জন্য জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে মানবিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (২১ জানুয়ারী ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদ্রাসা ও ছয়জন গরীব মেধাবী ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করে। পাশাপাশি দুইজন গরীব মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন,
“পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়মিত ও ধারাবাহিকভাবে এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও উন্নয়নমূলক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।”
তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ সুবিধা সীমিত থাকায় সোলার প্যানেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com