১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে
পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণের নিমিত্ত স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুতকরণ কার্যক্রম ২৫ জানুয়ারি রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় ১,২,৪,৫ ও ৬ নং সংসদীয় আসন, খুলনা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা আইসিটি অফিসার মোঃ আলীমুজ্জামান খান সহ সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকগণ।