1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের অভিনন্দন

মোঃ নূর হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে
খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত
 নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের অভিনন্দন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৪-২৫ সাংগঠনিক সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দেশের ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নতুন নেতৃত্ব বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রমকে আরো গতিশীল ও সমুন্নত করবেন। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ছাত্রসমাজকে গড়ে তুলতে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবেন। মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ইসলামী ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ নতুন নেতৃত্বের মাধ্যমে তাবেদার গোষ্ঠীর সকল জুলুম মাড়িয়ে দ্বীন প্রতিষ্ঠার ময়দানে যথাযোগ্য মর্যাদায় দায়িত্ব পালনের তাওফিক দিন।ছাত্রশিবির নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থতা এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com