1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

খোকসায় লবনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও হেলপার

নাইম বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

​কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি বাজার সংলগ্ন এলাকায় আজ সকালে একটি লবনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। আজ বুধবার আনুমানিক সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন চালক ও হেলপার।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আজ সকালে লবন বোঝাই ট্রাকটি বিরিজানি বাজার পার হওয়ার সময় হঠাৎ সামনের চাকা ফেটে (বাস্ট) যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। গাড়িটি উল্টে যাওয়ায় ট্রাকে থাকা লবণের প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। বর্তমানে তারা ট্রাকটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ট্রাকে থাকা চালক এবং হেলপার দুজনেই সুস্থ আছেন; তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাস্তার পাশে গাড়িটি উল্টে থাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হয়,এবং কিছু সাধারণ মানুষ গাড়ি থেকে লুটপাট করার চেষ্টা করে।  তবে পুলিশি তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে,এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, চাকা ফেটে যাওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি উদ্ধারের জন্য রেকার আনার প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com