1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত লিটন কসাইকে আটক করেছে পুলিশ।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক লিটন কসাই (৪০)। সে গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত।গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে গজারিয়া ইয়াবা বদি’ নামে পরিচিত। তাকে গত কয়েক মাস ধরে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে ভবেরচর ইউনিয়নের আনারপুরা থেকে তাকে আটক করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com