1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

গণপূর্ত অডিটরিয়ামে ASHRAE Bangladesh Chapter-এর Distinguished Lecture Event অনুষ্ঠিত

সংবাদ প্রেরক। মো:হুসাইন আহমেদ রাকিব
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে
বিশ্বখ্যাত প্রকৌশল সংগঠন ASHRAE Bangladesh Chapter-এর উদ্যোগে রাজধানীর গণপূর্ত অডিটরিয়াম-এ অনুষ্ঠিত হয়েছে “Distinguished Lecture Event”। অনুষ্ঠানে HVAC (Heating, Ventilation and Air Conditioning), রেফ্রিজারেশন, এনার্জি এফিশিয়েন্সি ও টেকসই বিল্ডিং প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ASHRAE-এর মনোনীত Distinguished Lecturer আধুনিক ভবন ব্যবস্থাপনা, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এবং টেকসই অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বৈশ্বিক প্রযুক্তিগত অগ্রগতি ও বাংলাদেশের প্রেক্ষাপটে এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই টেকনিক্যাল আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল প্রতিষ্ঠান ও শিল্পখাতের প্রকৌশলী, কনসালট্যান্ট, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তরুণ পেশাজীবী রাফিউল ইসলাম হাসান-এর অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জানান, আন্তর্জাতিক মানের এ ধরনের লেকচার ইভেন্ট থেকে আধুনিক প্রকৌশল জ্ঞান অর্জন ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ASHRAE Bangladesh Chapter-এর নেতৃবৃন্দ বলেন, দেশের প্রকৌশল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিয়মিত এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন প্রয়োজন। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধি এবং তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রশ্ন–উত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। পরে অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের অংশগ্রহণে একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ASHRAE Bangladesh Chapter নিয়মিতভাবে টেকনিক্যাল সেমিনার, ওয়ার্কশপ ও ডিস্টিংগুইশড লেকচার আয়োজন করে আসছে, যা দেশের HVAC ও বিল্ডিং ইন্ডাস্ট্রির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com