১৯৭১সালের ২৫ শে মার্চ যারা গণহত্যা চালিয়েছিলো তাদেরকে তীব্র ঘৃণা ও প্রতিবাদের মাধ্যমে আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে বলে আহ্বান জানান, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ।
গত ২৫ মার্চ ২০২৬ মুক্তিযোদ্ধাদের কবর ও গণকবর জিয়ারত শেষে সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবসের এক আলোচনা সভার সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি ।
উক্ত আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ এক রাতেই পাকিস্তানি বাহিনী ৫০/৬০ হাজার ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছিলো ৷ যারা গণহত্যা চালিয়েছিলো তাদেরকে তীব্র ঘৃণা ও প্রতিবাদের মাধ্যমে আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে ৷ তিনি আরো বলেন, আমাদের দেশ গরিব হতে পারে কিন্তু আমরা স্বাধীন । যাঁরা তাঁদের জীবন বাজি রেখে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করি । সেই সাথে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর দায়িত্বও আমাদের । কেননা সকলে মিলেই দেশটাকে গড়ে তুলতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বেরসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন ।