1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

গভীর রাতে র‍্যাব-১১ এর অভিযানে গজারিয়ায় বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

অইদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে র‍্যাব ইতোমধ্যে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ এর সিপিএসসি কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্র জানায়, শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত আবুবকর এর ছেলে সাইফুল ইসলামের বাড়ির আঙ্গিনায় রান্নাঘরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১১ সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com