1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বারহাট্টায় ২ লাখ ৮০ হাজার টাকার চেক হলো ‘২৮ লাখ’ জালিয়াতির অভিযোগ ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ডাসারে, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচন নিরাপত্তা পর্যালোচনায় বরগুনায় নৌ প্রধান নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ জামালপুরসহ তিন জেলায় বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে প্রেস ব্রিফিং

গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে মো. ইউসুফ (৭) নামের এক শিশু মারা গেছে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে
গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে মো. ইউসুফ (৭) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার দুর্বাটি গ্রামে ঘটনাটি ঘটে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম।মারা যাওয়া ইউসুফ সুনামগঞ্জ জেলার ধর্মপাশার চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে দুবার্টিতে নানার বাড়িতে থাকতো।
ইউসুফের নানা আশরাফুল আলমর জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে তার বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। পরে তারা বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ওপরে বসে খেলতে থাকে। কোনো এক সময় পুরনো সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে যায় ইউসুফ। অন্য শিশুরা ঘটনাটি ইউসুফের নানিকে জানালে তিনি এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে ইউসুফকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-ই-এলাহী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এসআই আসলাম পরিবাবের বরাত দিয়ে বলেন, বিকেলে ইউসুফ সমবয়সীদের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com