1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পথ সভা করেন

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘কিছু মানুষ সবসময়ই ষড়যন্ত্র করে। তাদের কিছু অবৈধ টাকা আছে, বিভিন্ন নির্বাচনি এলাকায় এসব অবৈধ টাকা ছিটানো হচ্ছে। মানুষ এতো বোকা নয়। মানুষ যাচাই-বাছাই করে নির্বাচনের দিন ভোট দেবে। গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না।’ শনিবার (২৩ ডিসেম্বর) গজীপুর মহানগরীর টঙ্গীর কলেজ গেইট এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।
জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরের মানুষ গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছিল তা দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবেন। তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।এদিকে, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনি এলাকা সরগরম হয়ে ওঠে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোষ্টার টাঙানো, লিফলেট বিতরণ ও পথসভা চলে।
সকাল থেকে টঙ্গী হোসেন মাকের্টের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল তার দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করেন। ভোটারদের কাছে প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরেন নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com