1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

গানম্যান চেয়ে হান্নান মাসউদের আবেদন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের নিরাপত্তা ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছি। এটি কেবল আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমি চাই সব ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের সংসদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসউদ, বিএনপির মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব। এ ছাড়া, জাতীয় পার্টির (জাপা) এ. টি. এম. নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com