1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

গারো সংস্কৃতির আবহে কবি পলাশ চিছামের কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

সুমন আহম্মেদ,
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে (৫ এপ্রিল ২০২৬) কবি পলাশ চিছামের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার বাহারি রং’-এর পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশনা সংস্থা থকবিরিমের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতায় ছিল হালুয়াঘাট দর্পণ, থেংশুয়া যুব সংঘ ও ঘোষবেড় গ্রামবাসী।

উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং কবি পলাশ চিছামকে নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুফিল্ম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ পর্বে ‘ভালোবাসার বাহারি রং’ কাব্যগ্রন্থের কবি পলাশ চিছামসহ মঞ্চে উপবিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় গারোদের ঐতিহ্যবাহী পোশাক ‘কুটি  এবং সম্মানের প্রতীক ‘খতুপ (পাগড়ি) পরিয়ে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারো জাতিসত্তার বিশিষ্ট কবি ও গবেষক মি. মতেন্দ্র মানখিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ আবদুল্লাহ ও মুর্ছনা মানখিন।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মি. বেঞ্জামিন চিছাম এবং অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মানিকরাম বেনবংশী (ক্ষীরমোহন), কবি প্রাঙ্গণ বাংলাদেশের সভাপতি কবিরাজ জালাল উদ্দীন আহমদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক, কবি ও গবেষক মি. অরণ্য ই চিরান, বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, কবি ও লেখক তারিকুল ইসলাম চঞ্চল সরকার এবং দৈনিক আজকের প্রভাত পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহ দেলোয়ার হোসেন প্রমুখ। স্বাগতিক বক্তব্য প্রদান করেন নিপুণ দ্রং।

অনুষ্ঠানের বক্তব্যের ফাকে ফাকে গারো দলীয় নাচ পরিবেশন করেন শ্রেয়া, অর্পিতা, অনামিকা ও সিমলা। কবিতা আবৃত্তি করেন রেনুকা রিছিল। বাংলা নৃত্য পরিবেশন করেন শ্রেয়া চিছাম এবং গারো নৃত্য পরিবেশন করেন সেংমি ও শুক্লা চিছাম। সবশেষে অনুভূতি প্রকাশ করেন কাব্যগ্রন্থটির রচয়িতা কবি পলাশ চিছাম।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন কবি কমল ভদ্র, আবু তাহের আকন্দ, কমল দেবনাথ, শক্তি শংকর ঘোষ, মো. নজরুল ইসলাম, গিয়াস কামাল, সারোয়ার জাহান সুমন, রিফাত জামিল তান্না, সুমন আহাম্মেদ, এবং হুমায়ুন কবীর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com