1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারকালে গ্রেফতার-০২

মনির আহমেদ চৌধুরী, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চান্দগাঁও এ গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০২।এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনে রাস্তার উপর গতকাল রাত ২১:১০ এর  দিকে প্রেস স্টিকার লাগানো ১টি নোহা গাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবাট্যাবলেট সহ ২জনকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, এসআই (নিরস্ত্র) মোঃ ইমদাদ হোসেন চৌধুরী, এসআই (নিরস্ত্র) লুৎফর রহমান সোহেল রানা, চান্দগাঁও থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল রাত ২১:১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন এককিলোমিটার যমুনা ক্লাবের সামনে রাস্তার উপর প্রেস স্টিকার লাগানো ০১টি নোহা গাড়ীকে দাঁড়ানোর সংকেত দিলে গাড়ীটি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে পুলিশ উক্ত নোহা গাড়ীটি আটক করেন।
গাড়ীটি তল্লাশী করে আসামী ইরফানুল হক(৩২) ও শাহেদুল ইসলাম শাহেদ(২৯) দুজনকে গ্রেফতাে করে।
তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকারযুক্ত ০১টি নোহা গাড়ী উদ্ধার করে জব্দ করা হয়।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে ব্যবহৃত তাদের নোহা গাড়ীতে প্রেস স্টিকার ব্যবহার করে কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে প্রবেশ করছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com