1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

‎বরিশালের গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার। তিনি যুব সমাজকে আইন মেনে চলা, মাদক ও অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা উন্নয়নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

‎সভা শেষে ভবিষ্যতে যুব সমাজকে সম্পৃক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com