1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

গৌরনদীতে সুশৃঙ্খল পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
‎সারা দেশের ন্যায় বরিশালের গৌরনদী উপজেলায়ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলায় মোট ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‎উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি গৌরনদী পাইলট প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৩৩৬টি কেন্দ্রে নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎সকাল ১১টায় সরকারি গৌরনদী পাইলট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষার সার্বিক পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
‎এ সময় উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মোঃ সোহেল, মোঃ নাসির উদ্দীন এবং সহযোগী সদস্য মোঃ আশরাফুল আমিন নিলয়সহ অন্যান্যরা।
‎সংশ্লিষ্টদের মতে, পুরো উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com