1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
‎বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও প্রবীণ শিক্ষাবিদ মিস ফাতেমা বেগম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকার পান্থপথে অবস্থিত সমরীতা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
‎মিস ফাতেমা বেগম ১৯৬৮ সালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। প্রায় চার দশকের বেশি সময় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০০৮ সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গৌরনদীর সকল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
‎রবিবার মরহুমার মরদেহ গৌরনদী কলেজ গেটের বিপরীতে পৌঁছালে ভারাক্রান্ত হৃদয়ে অসংখ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী তাঁকে শেষবারের মতো দেখার জন্য সেখানে উপস্থিত হন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
‎শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান শরিফ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নির্মল চন্দ্র হালদার, সাবেক প্রিন্সিপাল মীর আব্দুর আহসান, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সিনিয়র শিক্ষক এস এম গিয়াস উদ্দিন, গৌরনদী সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. ওলি উল্লাহ, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমসহ গৌরনদীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
‎বক্তারা মরহুমা মিস ফাতেমা বেগমের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বলেন, তাঁর অবদান গৌরনদীর নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে যাবে। তাঁর মৃত্যু শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
‎মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com