1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

চকরিয়ায় চুরায়ে মদ সহ গ্রেপ্তার তিন

মোঃ সেলিম 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন বিভাগের চেকপোস্ট বসিয়ে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতার করা হয় লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বাসিন্দা দিদারুল হকের পুত্র ফাহাদ মাহমুদ দিহান (২৫) নামের একজনকে। এসময় তার মোটর সাইকেলটি আটক করা হয়। ইয়াবা ব্যবসায়ি দিহান কক্সবাজার হতে ২০০পিস ইয়াবা নিয়ে তার মোটর সাইকেল করে চট্টগ্রাম যাচ্ছিলো। সে ডুলাহাজারা চেকপোস্টে পৌছলে পুলিশ তার শরীরে তল্লাসী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।একইদিন থানা পুলিশের অপর একটি অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ মেথ আইস উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯.৫০ মিনিটে একইস্থানে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহন বাসে তল্লাশী পূর্বক নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
এসময় টেকনাফ উপজেলার হোয়াইক্ষং খোরিখোলার বাসিন্দা লাতাই চাকমার পুত মেছিং চাকমা (৩০), আলীকদম উপজেলার পানবাজার এলাকার বাসিন্দা বিজয় তংচঙ্গা প্রকাশ মং চাকমা (২২) কে গ্রেফতার করে। আটককৃতদের শরীরে তল্লাসী করে প্রায় ১০০গ্রাম নিষিদ্ধ মেথ আইস উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্ম আলী জানান, এসব নিষিদ্ধ মেথ আইস ও ইয়াবার আনুমানিক মূল্য অনুমান ৫০ লক্ষ টাকা। আটককৃতরা জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় জানায় টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com