নগরীর
দক্ষিণ কাট্টলী রানী রাসমণি ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে জেলেদের
প্রায় একশ ঘরবাড়ি ও মাছ ধরার কোটি টাকার সরঞ্জাম। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার
দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লীতে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২.৩০
মিনিট থেকে থেকে ১টার মধ্যে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই
ঘণ্টার নিরলস চেষ্টায় বিকেল পৌনে ৩টা থেকে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
আসে।গতকাল
দুপুরে লাগা এই আগুনে ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু স্থানে ধোঁয়া
ও ক্ষুদ্র আগুনের কুণ্ডলী জ্বলছে।
সহায় সম্বলহীন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার জেলেরা। গত ৮ অক্টোবর থেকে ২৯
অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতে না
হতেই দু দিন পর থেকে আবার১ নভেম্বর ২০২৬ থেকে ৩০
জুন ২০২৭ পর্যন্ত জাটকা নিধন রোধ ও
ইলিশের উৎপাদন বাড়াতে বর্তমানে সারাদেশে ৮ মাসের বিশেষ নিষেধাজ্ঞাচলছে।এই অলস সময়ে জীবিকার
তাগিদে জালের মেরামত ও সরঞ্জাম গোছানোর কাজ করছিলেন জেলেরা।এই নিষেধাজ্ঞা চলাকালীন ভয়াবহ এক অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় একশটি বসতি ঘর
ও ট্রলারে থাকা মাছ ধরার যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ।আগুনে পুড়ে যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে—মাছ
ধরার জাল ও ইলিশ জাল,নৌকার যন্ত্রাংশ ও ইঞ্জিন মেরামতের টুলবক্স,ফিশ হোল্ড (মাছ রাখার বক্স), প্লাস্টিকের ঝুড়ি বা ক্রেট এবং মাছ
সংরক্ষণের ব্যবস্থা,বয়া বা ফ্লোট ও সিসা, পতাকা ও নিশানা বাতি, জাল মেরামতের সরঞ্জাম,জ্বালানি তেল ও লুব্রিকেন্ট, নোঙর ও মোটা রশি, মোটর, কম্পাস ও জিপিএস, ওয়াকিটকি ও মোবাইল ফোন,টর্চলাইট ও সার্চলাইট, লাইফ জ্যাকেট ও বয়া, আবহাওয়া বার্তার জন্য রেডিও,প্রাথমিক চিকিৎসার বাক্স, পোশাক ও ত্রিপলসহ নিত্যপ্রয়োজনীয় ও
প্রয়োজনীয় সব উপকরণ।
নুর
নবী নামে এক হতভাগ্য জেলের সাথে কথা বলে জানা গেছে, তিনি
নিজের জমি বন্ধক রেখে এবং মহাজনের কাছ থেকে চড়া সুদে বা শর্তে টাকা নিয়ে নৌকা ও
মাছ ধরার সব সরঞ্জাম সংগ্রহ করেছিলেন। তার একাই প্রায় ৭০ লাখ টাকার সরঞ্জাম পুড়ে
গেছে। সর্বস্ব হারিয়ে এই জেলের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে।
চোখের সামনে জীবিকার একমাত্র সম্বল ও বসতঘর পুড়ে যাওয়ায় এখন চরম মানবিক সংকটে
পড়েছেন এই অঞ্চলের জেলেরা।সব মিলিয়ে প্রায় একশটি বসতি ও আগুনে
পুড়ে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জেলেরা।
আকস্মিক এই বিপর্যয়ে অসহায় হয়ে পড়া এসব জেলে পরিবার দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার
দাবি জানিয়েছে।
এদিকে, আগুন
লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো
পূর্বশত্রুতা, স্থানীয় গ্রুপিং বা
নাশকতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




