পাবনা সদর ইউএনও কার্যালয়ের অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণ, পুড়ল চেয়ার ও ক্ষতিগ্রস্ত এসি

মধ্যরাতে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে এ বিস্ফোরণ ঘটায়। এতে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে দুটি চেয়ার পুড়ে যায় এবং একটি এসি ক্ষতিগ্রস্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
ইউএনও জানান, রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে নবনির্মিত অডিটোরিয়ামের পেছনের দিকের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ফলে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে মুখ বাঁধা তিনজন ব্যক্তিকে জানালার কাচ ভেঙে অডিটোরিয়ামে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম সঞ্জয় কুমার সাহা জানান, ইউএনও কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top