1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মানুষের ঢল, পদদলিত হয়ে নিহত ২ আহত ৮ জন

আবদুর রহিম মনির
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুস। লক্ষ লক্ষ নবীপ্রেমীর অংশগ্রহণে বন্দরনগরীর বিভিন্ন সড়ক জমে ওঠে দরুদ, জিকির ও হামদের সুরে।
সিরিকোট দরবারের পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে ষোলশহর আলমগীর খানকাহ থেকে সকাল ১০টা ১৫ মিনিটে জুলুসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এ বছর জুলুসের ৫৪তম বর্ষপূর্তি পালন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কে তোরণ, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয়।
তবে আনন্দঘন এই আয়োজন দুপুরে পরিণত হয় শোকে। মুরাদপুর এলাকায় প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে নিহত হন আইয়ুব আলী (৬০) ও সাইফুল ইসলাম (১৩) নামে দুজন। আহত হন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও আয়োজক সূত্র জানায়, ভিড় সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও বিপুল জনসমাগমের কারণে দুর্ঘটনা এড়ানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং হঠাৎ ধাক্কাধাক্কির কারণে কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com