1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক

চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
 চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম ১৫  আসন( সাতকানিয়া -লোহাগাড়া) এর নবনির্বাচিত  সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী’র এক মতবিনিময় সভা ২৫ ফেব্রুয়ারী বিকালে লোহাগাড়া সিটি হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মুহাম্মদ আইয়ুব আনচারী, লোহাগাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াছ,সভাপতি মোজাহিদুল ইসলাম,  সিনিয়র সহ-সভাপতি নাছির আহমদ, সাধারন সম্পাদক আবদুল কাদের, নির্বাহী সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, শিক্ষক নেতা মু.আবচার, মনজুর আলম, আরিফ উদ্দিন, রিগেন দাশ, রুপন বড়ুয়া, মো.ফোরকান, আবদুল জব্বার, ছিদ্দিক আহমেদ, জয়নাল আহমেদ, মোঃ হারুনর রশীদ, মোঃ জসীম উদ্দিন মো: সাইফুদ্দিন, এনামুল হক সহ সমিতির বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আপনারা আমাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। লোহাগাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে আপনাদেরকে যেভাবে আমাকে সহযোগিতা করতে হয় আমি করবো। এ ছাড়াও  প্রশাসনিক ভাবেও যদি কোন সহযোগিতা দরকার হয় সে ব্যাপারেও তিনি শিক্ষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com