1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

চাঁদপুরের মান্দারীতে পপুলার কোচিং সেন্টারে এস এস সি ২০২৬ ব্যাচ বিদায় ও দোয়া অনুষ্ঠান

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
চাঁদপুর সদর উপজেলার ০৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মান্দারী গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত পপুলার কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
বিদায়ী মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের স্মৃতিচারণে অনেকেই আপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়—তিনি যেন সকল পরীক্ষার্থীকে সুস্থ রাখেন, তাদের মেধা ও পরিশ্রম কবুল করেন এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের তাওফিক দান করেন।
শেষে শিক্ষার্থীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়, যেন তারা ভালো ফলাফল অর্জন করে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনতে পারে। 🤲 আমিন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com