1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর ফরিদপুরে অ’নু’মতি ছাড়া অন্যের জমিতে বালু উ’ত্তো’লন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জ*রি*মানা! ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামলেন পরিচ্ছন্নতাকর্মীরা বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর কণ্ঠ আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ২০২৬ সকাল ১০টায় হাজীগঞ্জের এস এম কমিউনিটি সেন্টারে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।অনুষ্ঠদনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম এবং হামদ পরিবেশন করেন আল-আমিন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে কিশোর কণ্ঠ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠের চাঁদপুর জেলা উপদেষ্টা অধ্যাপক শাহ আলম।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কিশোর কণ্ঠের চাঁদপুর জেলা আহ্বায়ক মোহাম্মদ হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম খন্দকার এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল আজিজ।
অনুষ্ঠানে কিশোর কণ্ঠের চাঁদপুর জেলার সদস্য সচিব হাফেজ পারভেজ আহমেদ, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৫২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ টাকার বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন ফরিদগঞ্জ পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা বিনতে রশিদ। তাকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com