1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনার বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন

মোহাঃহাফিজুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনার বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দিন নান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকার সমর্থক ওবাইদুল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, আলাউদ্দিনের নাতি মমিনসহ চার শিশু গত ২৭ ডিসেম্বর মর্দানা এলাকার একটি নৌকার নির্বাচনী ক্যাম্পে চা নিতে গিয়ে অসাবধানতাবশত আহত হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদে বলা হয়েছে- নৌকার জনৈক সমর্থক চা ঢেলে পুড়িয়ে দিয়েছে শিশুদের। প্রকৃতপক্ষে ওইদিন চা নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে অসাবধানতাবশত চা পড়ে গেলে আহত হয় শিশুরা। সংবাদ সম্মেলনে নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন ও রফিকুল ইসলামসহ আহত শিশুরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com