1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগান উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় সাড়ে সাত ঘন্টা পর রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান।

তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে উদ্ধার কাজ শুরু হয় এবং রাত ৮ টা ২০ মিনিটে লাইনচ্যুত ওয়াগান দুইটির উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর পর থেকে রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আজ (শনিবার) বেলা পৌনে ১ টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট গামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর থেকে আমনুরা হয়ে রাজশাহীগামী একটি কমিনিউটর ট্রেন আটকে পড়ে। ট্রেনটি সাধারনত দুপুর ১ টায় রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় এবং বিকেল সাড়ে চারটায় রাজশাহী থেকে রহনপুরে ফিরে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com