1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

চাকা ফেটে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে পিকনিকের বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৫৫ যাত্রী আহত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২), মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা (৭)। এ ছাড়াও আহত বাকি যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, সোমবার সকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক বনভোজনে শিশুসহ ৫৫ জন বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছালে পথে বাসটির সামনের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ডান পাশের আবাদি জমিতে পড়ে যায়। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ভর্তি করা হয়।
আহত মতিয়ার রহমান বলেন, ‘পরিবার নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কম বেশি আহত হয়েছে। সবাই চিকিৎসা নিচ্ছি।’
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সবাইকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com