আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় জামায়াত অফিস শামসুজ্জামান ট্রাস্ট থেকে গণমিছিল কর্মসূচি শুরু হয়। পরে চারঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড হয়ে উপজেলা মডেল মসজিদ চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় পথসভা ও সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা নায়েবে আমীর মাইনুল শেখ,রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা সেক্রেটারি মাস্টার আয়ুব আলী, রাজশাহী জেলা পূর্ব শাখা শিবির এর সভাপতি রুবেল আলী , উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি সুফেল রানা ও তরিকুল ইসলাম , চারঘাট উপজেলা শিবির সভাপতি নাহিদ হাসান শুভ, সকল ইউনিয়ন ও পৌর আমীর গণসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।