1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারটি ট্রাক্টর, একটি পিকাপ উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

গত কিছুদিনের নওগাঁ জেলার মান্দা থানায় এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর /পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায় পাওয়া যায়। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কয়েকজন চৌকস পুলিশ সদস্যের সমন্বয়ে পাওয়ার টিলার উদ্ধার এবং চোরদেরকে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়।

মান্দা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদ পর্যালোচনা করে  উদ্ধার

অভিযান শুরু করে।  অভিযানে চোর সন্দেহে মোঃ ফারুক হোসেন (৪৫) পিতা মৃত মফিজ উদ্দিন, সাং গাড়ীক্ষেত্র, থানা মান্দাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে  তার তথ্য অনুযায়ী  অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী মোঃ মিলন হোসেন (৫০) পিতা মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং লালবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয় ।

আন্তজেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং  মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে  করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্য পর্যালোচনা করে অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গতকাল ১৭ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের  দেখানো স্থান থেকে সেই সাথে তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরো তিনটি  পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে পাওয়ার টিলার চুরি করার পর  চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করা হয়েছে।

 

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী জনাব রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত এবং পাওয়ার টিলার গুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ সন্তোষ প্রকাশ করেন। কৃষি নির্ভর মান্দা  এলাকার কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার হওয়ায়   স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ   তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে  তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com