1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে সিলেটগামী বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা হারান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন পাঁচ দিনের ছুটিতে সিলেটে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। আজ চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনি মারা গেলেন।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com