1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

চিরিরবন্দরে উপজেলা শিক্ষা অফিসারের অশ্রুসিক্ত বিদায়

মোঃ রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
অশ্রুসিক্ত চোখ তবুও মুখে স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মীসহ উপজেলার সকলের নিকট থেকে বিদায় নিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন। গতকাল ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসারের বিদায় লগ্নে এমনি এক হৃদয়বিদারক চিত্র দেখা যায়। বিদায়কালে শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন বলেন, ভালো থাকুন চিরিরবন্দর উপজেলার প্রতিটি মানুষ। আপনাদের ভালোবাসা আমার কর্মজীবনে সবচেয়ে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি। সরকারি চাকুরিজীবি হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। আমি এ উপজেলায় কর্মরত থাকাবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকম সহযোগীতা পেয়েছি। কাজ করার ক্ষেত্রে হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় সময় মানুষকে ইতিবাচক বা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। খোলা চোখে সবকিছু দেখা যায় না।চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত বেশির ভাগ মানুষের চোখই ছিল অশ্রুসজল। আবেগ থামাতে না পেরে অনেকেই কেঁদে ফেলেন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
এমজিএম সারোয়ার হোসেন উপজেলার সকলকে আপন মানুষ ভেবে কাজ করেছেন। যা সবার নজরে পড়েছে। দীর্ঘ এ সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়। কখনও তিনি সমালোচিতও হয়েছেন। তবুও মানবতার ক্ষেত্রে ঘাটতি রাখেননি তিনি। শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেনকে উপজেলার সরকারি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিকসহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
জানা গেছে, এমজিএম সারোয়ার হোসেন ২০১৭ সালের ২৬ অক্টোবর চিরিরবন্দর উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। তার পূর্বে তিনি বগুড়ার দুপচাছিয়া উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলায় সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com