চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেহেদী হাসান এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ আশিকুল হক, এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় দর্শনা থানাধীন দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে অপু ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মিরাজুল ইসলাম (২১), পিতা-আবু সিদ্দিক, সাং-ইসলাম বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে ২৫ (পঁচিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf, মূল্য অনুমান ৭৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।