চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ ইউপি থেকে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মুসলিম উদ্দিনের নাম লোকমুখে শোনা যাচ্ছে। মুসলিম উদ্দিন দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। বিগত দিনে তিনি বার বার কারাভোগ করেছেন, আন্দোলন-সংগ্রামে ছিলেন মাঠে,রাজপথে
তিনি লোহাগাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমিরাবাদ ইউনিয়নে ইতিমধ্যে যারা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন তার মধ্যে মুসলিম উদ্দিনের নাম বেশ আলোচনায়। গ্রামে গ্রামে,দোকানে দোকানে তার নামে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
এটি গুঞ্জন হলেও কিন্তু নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সেটাই সত্যিই। নিজেকে আড়ালে ও গোপনে রেখে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এলাকায় ইতিমধ্যে মানুষের ভালবাসাও পাচ্ছেন, সমর্থনও পাচ্ছেন। জনপ্রতিনিধির বাইরে থেকেও তিনি জনগণের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুসলিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বললেন তার অনুভূতির কথাও। তিনি বলেন জনগণের সমর্থন, ভালবাসা পাচ্ছি, তাই জনগণের ভালবাসা ও সমর্থন অব্যাহত থাকলে আগামী নির্বাচনে অবশ্যই চেয়ারম্যান পদে নির্বাচন করব ইনশাল্লাহ। সাধারণ মানুষের জন্য কিছু করতে পারাটাই বড় সৌভাগ্যের ব্যাপার। এলাকার মানুষের জন্য আগামীতেও জনপ্রতিনিধিত্ব করতে পারলেই সেটাই আমার জন্য,হবে বড় প্রাপ্তি।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।