1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

জাতীয় দেড়দিনের তেল এখন বিক্রি হয় ২ ঘণ্টায়, সংসদে জ্বালানিমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে সংসদে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পে যে পরিমাণ তেল দেয়ার কথা দেয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।

এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সকল বিপণিবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশনা দেয়া আছে।

এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জানান জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এইটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com