1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

জাতীয় পার্টির ২ প্রার্থীকে মনোনয়নের কারন জানালেন এ্যাডঃজুলফিকার হোসেন

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ  প্রতিনিধি, দিনাজপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য  দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে জাতীয় পার্টির পক্ষ হতে মনোনয়ন পেয়েছেন এ্যাড. জুলফিকার হোসেন ও মাহবুবুর রহমান।
সোমবার জাতীয় পার্টির মনোনয়ন তালিকা প্রকাশের পর মঙ্গলবার ঢাকা হতে বোচাগঞ্জ পৌঁছে এ্যাড. জুলফিকার হোসেন সাংবাদিকদের জানান, দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টির পক্ষ হতে দুজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর কারণ তিনি নিজে বর্তমানে বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, আর চেয়ারম্যান পদে দায়িত্বরত অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। তাই তিনি চেয়ারম্যান পদ হতে অব্যাহতি দিয়ে নির্বাচনে আসবেন। যেহেতু প্রক্রিয়াটি একটু জটিল তাই দলের পক্ষ হতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন।  উল্লেখ্য, এ্যাডঃ জুলফিকার হোসেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হয়ে দিনাজপুর-২ আসনে নির্বাচন করেছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com