1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন (৭২) মারা গেছেন।

মু. রিয়াজুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের আদিবাসী অধিকার আন্দোলনের এক পথিকৃত ও ত্যাগী নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন (৭২) আর নেই। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারোকোনা নিজ গ্রামের বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, রবীন্দ্র নাথ সরেন দীর্ঘ সময় ধরে আদিবাসীসহ নিপীড়িত বঞ্চিত অধিকারহীন মানুষের জন্য কাজ করে গেছেন। সর্বদা হাস্যজ্জ্বল রবীন্দ্র নাথ সরেন জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে
সভাপতি নির্বাচিত হন।
এরপর থেকে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় আদিবাসী আন্দোলনে শামিল হয়েছেন। আদিবাসী-বাঙ্গালিদের ভূমি অধিকারের আন্দোলনে সশরীরে থেকে সংহতি জানিয়েছেন। তার নিজ জেলা দিনাজপুর সহ আদিবাসীদের যে কোন ধরনের বিপদে আপদে সবসময় তিনি ছুটে গেছেন এবং নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন।
আদিবাসীদের প্রিয় মানুষ, প্রান্তিক জনগণের  অধিকার আদায়ের আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি শোক প্রকাশ করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com