1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

জামায়াতে ইসলামী কারো সম্পদ লুটপাট করিনি, ভবিষ্যতেও কাউকে করতে দিবে না- শেখ আব্দুল ওয়াদুদ

শেখ মাসুম বিল্লাহ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো সম্পদ লুটপাট জামায়াতে ইসলামী কারো সম্পদ লুটপাট করিনি, ভবিষ্যতেও কাউকে করতে দিবে নাকরিনি, ভবিষ্যতেও কাউকে করতে দিবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনে (রামপাল -মোংলা) দলটির মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
বুধবার বিকাল ৪ টায় রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।জামায়াতের বাগেরহাট জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ বলেন, জামায়াতে ইসলামী অতীতেও কখন ও কারো সম্পদ লুটপাট করিনি, ভবিষ্যতেও জন সাধারণের সাথে থাকবে।ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।
প্রধান রক্তার বক্তব্যে তিনি আরো বলেন,‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে।ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি।’ ‘রাজনৈতিক প্রতিহিংসা, দখলবাজি ও অনিয়মের রাজনীতি বন্ধ করে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব নাগরিক সমান অধিকার ও ন্যায়বিচার পাবে—এটাই আমাদের অঙ্গীকার।’
নিবাচনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রিজাউল করিম। এই সময় তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এ্যাডভোকেট শেখ ইউনুস আলী,সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমান,উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা জুলফিকার আলী, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃমাজিদুর রহমান জুয়েল,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই এবং সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ।এ্যাডভোকেট সরদার আব্বাস উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুুগ্ম আহবায়ক খালিদ হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ আসাদুজ্জামান সহ প্রমুখ।
জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com