1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

জামালপুরের ইসলামপুরে ভুট্টা খেত থেকে বস্তাবন্দি অবস্থায় এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে ভুট্টা খেত থেকে বস্তাবন্দি অবস্থায় এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম শংকরপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিক্সা চালক মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে জুয়েল শেখ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল শেখ গতকাল সোমবার (৬ এপ্রিল) ভোরে বাড়ী থেকে বের হয়ে যাত্রী নিয়ে ইসলামপুর স্টেশনের দিকে যায়। এরপর সে আর বাড়ী ফিরেনি। তার বাড়ির লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে আজ মঙ্গলবার সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় এক ভুট্টা ক্ষেতে একটি বস্তার মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পাই স্থানীয়রা। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, এলাকাবাসী ৯৯৯ নাম্বারে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ও পরিচয় সনাক্ত করে। অটোরিক্সা ছিনাতইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com