1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

জামালপুরের ইসলামপুরে মাইকে ঘোষণা মারামারির, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় বড় ধরনের সংঘাত ঘটেনি। এতে দিনভর থমথমে অবস্থা বিরাজ করে ওই এলাকায়।

 

 

বুধবার (১৭ জানুয়ারি) রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পূর্বশত্রুতার জেরে সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী ও আকন্দ গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

তবে স্থানীয়রা জানান, নির্বাচনী প্রতিহিংসায় এ সংঘর্ষের সূত্রপাত। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জয়লাভ করেন। নির্বাচন শেষ হওয়ার পরও এই দ্বন্দ্ব অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলেও আকন্দপাড়া এলাকায় কাঁচি প্রতীকের সমর্থক লুৎফর কাজী ও তার লোকজনের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থক আসাদুল হক আশা মেম্বারের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কাঁচি প্রতীকের সমর্থক লুৎফর কাজী ও তার লোকজন সন্ধ্যার দিকে মাইকিং করে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘোষণা দেন। সকালে দুই এলাকার হাজারও মানুষ লাঠি-সোটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেন।

 

 

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। উভয় এলাকায় এখন শান্তি বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com