1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

জামালপুরের ইসলামপুর মসজিদের ইমামের বিদায় ও দোয়া

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

জামালপুর জেলার  ইসলামপুর বাজার মসজিদের  ইমাম সাহেব-কে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে  বিদায় দেয়া হয়েছে। জানাগেছে, ইসলামপুর বাজার জামে মসজিদের  ইমাম ও উপজেলা জামে মসদিদের খতিব মাওঃ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ  জটিল রোগে আক্রান্তে শারীরিক ভাবে অসুস্থ থাকায়  মসজিদের ইমামোতি  করতে পারছেন না, শুক্রবার এশা’র নামাজের পর তাকে মসজিদে বিদায় দেয়া হয়। তার  বিদায় বেলায়  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা  কমিটি ও বাজার বণিক সমিতি সভাপতি আব্দুল  আউয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক বাবলু মন্ডল, সাবেক সেক্রেটারী সরদার জাকিউল হক, যুগ্ম সম্পাদক খন্দকার আবু সাঈদ  বিপ্লব প্রমুখ। সেক্রেটারী দেশ বুলেটিন প্রতিনিধি-কে জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে হুজুরের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে শনিবার যাবার জন্য  অ্যাম্বুলেন্স ভাড়া,রোগীর খাবার জন্য পথ্য ফল এবং চিকিৎসা খরচ বাবদ  নগদ ৫৪ হাজার টাকা দেয় হয়। এ সময মসজিদ কমিটি কোষাধ্যক্ষ কমল  শাহ্ ,মোয়াজ্জেম হাফেজ মোঃ মোস্তফা, হুজুরের ভাই মোশারফ, যুগ্ম সম্পাদক শোয়ায়েব ঝন্টু,আপ্যায়ন সম্পাদক মোঃ মিজান, কাজল ও ধর্ম সম্পাদক আক্তার শেক সহ কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন  মুসুল্লি গণ উপস্থিত ছিলেন। শেষে হুজুরের আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com